তরপুরচন্ডীতে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
চরমোনাই’র নমুনায় চাঁদপুরে তিন দিনব্যাপী মাহফিল বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩ দিনব্যাপী মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাও. জুবায়ের আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, চরমোনাইয়ের নমুনায় তিন দিনব্যাপী মাহফিল চাঁদপুরের জন্য ইতিহাস হয়ে থাকবে। এই মাহফিলে হেদায়েতের জন্য আমাদের উপস্থিত থাকতে হবে।
মাহফিল বাস্তবায়ন কমিটি তরপুরচন্ডী ইউনিয়ন শাখার আহ্বায়ক মাও. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব শেখ মোহাম্মদ জয়নাল আবদীন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মাও. মো. নুর উদ্দিন, তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস খান, মো. জাহাঙ্গীর গাজী, জয়েন্ট সেক্রেটারি মো. মনির গাজী, সাংগঠনিক সম্পাদক মারুফ সর্দার, ইশা ছাত্র আন্দোলনের ইউনিয়ন সভাপতি মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ খান প্রমুখ।