ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনের দিনভর নানা কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি
দলের নিহত নেতাকর্মী ও তাদের পিতা-মাতার কবর জিয়ারত, মামলা হামালায় নির্যাতিত অসুস্থ নেতা-কর্মীদের চিকিৎসা, রাজনৈতিক হয়রানীমূলক মিথ্যা মামলার শিকার নেতাকর্মীদের ধারাবাহিকভাবে খোঁজখবর নেয়ার অংশ হিসেবে গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় শত-শত নেতাকর্মীদের সাথে নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটালেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
২০০৮ সাল থেকে দলের নেতা-কর্মীদের ভালমন্দের খোঁজখবর তিনি নিয়মিতভাবেই নিয়ে আসছেন। গত কয়েকমাসে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশকিছু ত্যাগী নেতাকর্মী ও তাদের নিকটাত্মীয়-স্বজনের ইন্তেকাল এবং মামলা-হামলায় নির্যাতিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কর্মীবান্ধব নেতৃত্বেও গুণাবলী থাকার কারণে লায়ন হারুনুর রশিদ বাড়ি বাড়ি যেয়ে তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি সদ্যমৃত গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক আখের খানের বাড়িতে যান ও কবর জিয়ারত, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল গাজী (ভাগিনা) ও এমরান হোসেনের স্বপনের বাড়িতে যান ও তাদের পিতার কবর জিয়ারত, বিশেষ আমন্ত্রনে ফরিদগঞ্জ দক্ষিন ইউনের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ পন্ডিতের কুলখানীতে অংশগ্রহণ ও কবর জিয়ারত, বিএনপি নেতা সাইফুল ইসলামের ভাইয়ের কবর জিয়ারত, পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিজানুর রহমান পাটওয়ারীর পিতা আব্দুল করিম পাটওয়ারীর কবর জিয়ারত ও পৌর বিএনপি’র সহ ছাত্রবিষয়ক সম্পাদক রুবেল পাটওয়ারীর পিতার কবর জিয়ারত করেন এবং অসুস্থ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আলী আসগর লিটনের পিতা ও পৌর বিএনপি নেতা ২নং ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদেও বড় ভাই ফজলুল করিম বেপারীর ভাইকে দেখতে যান।
এসময় তার সফরসঙ্গী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে লায়ন হারুনুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী আদর্শের মূল ভিত্তি। আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামির রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে অবরুদ্ধ গণতন্ত্র। এই লক্ষ্য নিয়েই প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে যেতে হবে, তাছাড়া আর কোন কথা নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করার আহ্বান জানান।
উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রিয় কমিটির নেতা ফেরদৌস পাটওয়ারী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন ভিপি, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমএ টুটুল পাটওয়ারী, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাড়ী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তাসলিম চৌধুরী, জাহাঙ্গির আলম, ফারুক হাসেন খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক পেয়ার আহমেদ, মো. আলী, তারেক হোসেন, ওসমান পাটওয়ারী ইউনিয়ন বিএনপির বিল্লাল হোসেন খান, হারুনুর রশিদ, নেছার আহমেদ ভূঁইয়া, মানিক মেম্বার, দিদারুল আলম ভূঁইয়া, কবির চৌধুরী, সাইফুল ইসলাম, ইউছুপ পাটওয়ারী, কামাল পাটওয়ারী, জাকির হোসেন-১৬, জাকির হোসেন-১৫, আ. জলিল, আব্দুল হান্নান, ফারুক হোসেন, মাসুদ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আব্দুল গাফ্ফার, সুজন আখন্দ, ইয়াসিন শেখ, সোহেল রানা, চান্দ্রা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মহিন আহমেদ ভূঁইয়া, পৌর ছাত্রদলের রাকিবুল ইসলাম খালেদ, হোসেন পাটওয়ারী, রুম্মান সর্দার, চান্দ্রা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কারী মো. মহসিনসহ ৩ শতাধিক নেতাকর্মী।