তরপুরচন্ডীতে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ

সজীব খান
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্নআয়ের এক কোটি পরিবার কাছে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে মাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুক কবির সুমন, ইউপি সচিব তাসলিমা আক্তার, লক্ষী ভান্ডারের ডিলার টুটুল বণিক, ওয়ার্ড সদস্য আরশাদ মোল্লা, হাসানাত গাজী. মো. রাসেল কাজী, সোহরাব গাজী, মারুফ সর্দার, নুরুল ইসলাম মৃধা, পাবেল সর্দার, ইয়াছিন বেপারী, মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য মমতাজ বেগম, লাইলী বেগম, জোসনা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, তরপুরচন্ডীতে মোট উপকারভোগীর সংখ্যা ৭শ’ ৪০ জন। সরকারের এ পদক্ষেপকে উপকারভোগী সবাই প্রশংসা করে ধন্যবাদ জানান এবং এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

২৪ মার্চ, ২০২২।