স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়নের তেতুলতলা বালুর মাঠে সম্মেলনে প্রথম পর্বে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী সবাইকে সালাম। আপনারা জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য পূরণে অবদান রাখবেন। বিচক্ষণ, ভালো ও সৎ নেতৃত্ব নির্বাচিত করবেন। তাহলে তরপুরচন্ডী ইউনিয়নের কর্মকান্ড আরো গতিশীল হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে গুরু দায়িত্ব দিয়েছেন। তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সব সময় যেন আপনাদের পাশেও থাকতে পারি। সেই দোয়া করবেন। আপনার বলিষ্ট নেতৃত্ব দিয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যে লক্ষ্য আমাদের দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তরিত করা, সে কাজে আপনারা সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করবেন। আশাকরি সঠিকভাবে নেতৃত্ব নির্বাচন করনে। যারা আপনাদের পাশে ছিলেন, সঙ্গে থাকবেন তাদের নির্বাচিত করবেন।
শিক্ষামন্ত্রী সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি তাঁর অসুস্থ স্বামীর জন্য দোয়া অব্যাহত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যাতে সুস্থ হয়ে উঠেন সেজন্য তিনি সবার প্রতি দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন, আমি স্বামী খুব অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করনে। তিনি যেন দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তরিত করতে পারে। আমার জন্য দোয়া করবেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে করতে পারি। সবশেষে তরপুরচন্ডী ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা দলকে শক্তিশালী করবো। দলকে শক্তিশালী করার জন্যই মূলত সম্মেলন। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। দলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে। আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই দলকে ও হাতকে শক্তিশালী করতে হবে। যে যত প্রভাবশালী হোক না কেন, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জড়িত কাউকে আপনারা দলে আনবেন না। যারা ত্যাগী ও মানুষ দেখলে এগিয়ে আসে। তাদের দলে রাখবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল থেকে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে সরকারের সব উন্নয়ন কাজের কথা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাতে হবে। জননেত্রী শেখ হাসিনা নতুন নির্দেশনা দিয়েছেন। নতুন যোগ্যকে নেতৃত্ব দিতে। যদি কোন কমিটিতে ব্যত্যয় হয় আপনারা আমাদের জানালে আমরা তা পরিবর্তন করে দেব। আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তরপুরচন্ডী ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তৈরী করবে- এই প্রত্যাশা করি।
ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
ইউনিয়ন যুবলীগ নেতা তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মালেক দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ টুনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিসহ নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সব কাউন্সিলরের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন ইমাম হাসান রাসেল গাজী। সাধারণ সম্পাদকের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- তরপুরচন্ডী ইউনিয়ন আ.লীগের সম্মেলন
