এস এম সোহেল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো চাঁদপুরেও তৈরি হতে যাচ্ছে বঙ্গবন্ধুর অস্থায়ী কাউন্টডাউন ভাস্কর্য ‘কোটি মানুষের কণ্ঠস্বর’।
আগামি ৮ ডিসেম্বর থেকে শুরু হবে জন্মশত বার্ষিকীর সময় গণনা। ৮ ডিসেম্বরকে সামনে রেখে চাঁদপুর শহরের লেকেরপাড় কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে সিএনজি স্ট্যান্ডে তৈরি করা হবে দৃষ্টিনন্দন এ কাউন্টডাউন ভাস্কর্য।
কাউন্টডাউন ভাস্কর্য তৈরির লক্ষ্যে গতকাল বুধবার সকালে চাঁদপুর শহরের লেকেরপাড় সিএনজি স্ট্যান্ডে স্থান পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লা আল-মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, চাঁদপুর পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক মিরাজ পাটোয়ারীসহ আরো অনেকে।
এ বিষয়ে অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লা আল-মাহমুদ জামান জানান, আগামি ৮ ডিসেম্বর থেকে জাতির জনকের জন্মশতবার্ষিকীর সময় গণনা শুরু হবে। সে লক্ষ্যে চাঁদপুরে অস্থায়ীভাবে একটি প্রতিকৃতি উন্মোচন করা হবে। কাউন্টডাউন ভাস্কর্যটি আগামি ১৭ মার্চ পর্যন্ত স্থায়ী হবে।
প্রতিকৃতি স্থাপনের লক্ষ্যে পৌরসভার সহযোগিতায় শহীদ মিনার পাশের সিএনজি স্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঐ স্থান পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়।
কাউন্টডাউন ভাস্কর্য স্থাপন চাঁদপুর চিমের লিডার বাংলাদেশ ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক মিরাজ পাটোয়ারী জানান, সারাদেশে ৬৪ জেলায় বঙ্গবন্ধুর অস্থায়ী কাউন্টডাউন ভাস্কর্য স্থাপন করা হবে। সেই লক্ষ্যে ৬৪ জেলায় ভাস্কর্য স্থাপনে ১০টি টিম তৈরি করা হয়েছে। আমি চাঁদপুরসহ মোট ৬টি জেলার টিম লিডার। জেলাগুলো হলোঃ- চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ। আগামি ৮ ডিসেম্বর থেকে শতবার্ষিকী সময় গণনা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে কাউন্টডাউন ভাস্কর্য স্থাপন কাজ শুরু হবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে তৈরি হচ্ছে ভাস্কর্য ‘কোটি মানুষের কণ্ঠস্বর’
