তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান রাসেল গাজীর মায়ের দাফন সম্পন্ন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর মা উম্মে হানি (৮৫) উন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে———রাজেউন)। গত রোববার রাত ১টা ১০ মিনিটের সময় তার তৃতীয় ছেলে মো. ইমাম হোসেনের বাসায় ইন্তেকাল করেন। তিনি চাঁদপুর শহরের পাল বাজারের মেসার্স মিজান ব্রাদার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. মিজানুর রহমান গাজীর মা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী ও বহু আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুমার জানাযা গতকাল সোমবার বাদ জোহর তরপুরচন্ডী ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে (নিজ বাড়ি) অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর আলহাজ মাও. খাজা ওয়ালী উল্লাহ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার আগে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, তেতুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাও. হাফিজুর রহমান বিপ্লবী, মরহুমার বড় ছেলে মো. মিজানুর রহমান গাজী ও ৪র্থ ছেলে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
জানাযায় অংশ নেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও মরহুমার জামাতা মো. আব্দুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, তরপুরচন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মেহেদী হাসান জসিম, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. স্বপন ডাক্তার, ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. নাজিরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ, বাহাদুরপুর দরবার শরীফের খলিফা মাও. আবুল বাশার, জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খন্দকার, তেতুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সহ-সভাপতি আবুল বাশার বাচ্চু গাজী, আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার পরিচালক মাও. মো. আব্দুর রহমান গাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।