স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মধ্য ইচলী বিএডিসি সংলগ্ন বালুর মাঠে আয়োজিত যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে ভালো রাখতে সহায়তা করে। তোমরা যারা পড়ালেখা বা যে যেই কর্ম কর তার পাশাপাশি খেলাধুলায় নিজেদের মনকে রাঙ্গিয়ে নাও। তোমাদের প্রতি আমার বিশ্বাস তোমরা সবর্নাশা মাদক থেকে এলাকার মানুষকে দূরে রাখতে সবসময় তাদের ভালো কাজে উদ্বুদ্ধ করবে। তোমাদের ভালো কাজে সব সময় আমি তোমাদের পাশে থাকবো।
বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক শেখ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদর থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর চর ফতেরংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক চৌধুরী, সদর থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান টিপু, জেলা যুবলীগ নেতা তৌহিদুর রহমান আরিফ পাটওয়ারী, আতিকুর রহমান, তুষার ভূঁইয়া, সবুজ চৌধুরী প্রমখ।
খেলায় অংশগ্রহণ করে লাল দল ও সবুজ দল। খেলা সবুজ দল ৩-১ গোলের ব্যাবধানে জয়ী হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে ………….মাহফুজুর রহমান টুটুল
