প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব কল্যাণে কাজ করছে সরকার
……….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল শনিবার দিনব্যাপী তিনি উপজেলার ছালেহাবাদ এমএন ফাজিল মাদরাসা, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল নূরে মদিনা নেছারীয়া আলিম মাদরাসা ও মৈশাইদ পল্লীমঙ্গল এজি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এছাড়া মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, উপজেলা সম্মেলন কক্ষে অসুস্থ ও দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিল থেকে অর্থ-সহায়াতার চেক এবং অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপানী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে। প্র্রধানমন্ত্রীর ভিশন ২১ ও ৪১ বাস্তবায়নে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেই সাথে দেশের সব সেক্টরে সম-উন্নয়ন করা হয়েছে এবং হচ্ছে। গত ১১ বছরের উন্নয়নের আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ইনশআল্লাহ শিঘ্রই মধ্যম আয়ের দেশে উন্নীত হবো এবং সবার অংশগ্রহণে উন্নত ও সমৃদ্ধ দেশের কাক্সিক্ষত স্বপ্ন আমাদের পূরণ হবে।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব কল্যাণে কাজ করছে সরকার। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সরকার লক্ষ-লক্ষ সুবিধাভোগিকে ভাতা প্রদান করছে। এর পাশাপাশি, রোগাক্রান্ত, অসহায়-দরিদ্র, অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণ, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আর্থিক সহযোগিতা এবং উপকরণ ও প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্নভাবে প্রত্যক্ষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। আর এসব কাজ হচ্ছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ট নেতৃত্বের কারণে। তিনি অন্যন্য গুণাবলীর অধিকারী।
এ দিন সকালে ছালেহাবাদ এমএন ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. নূর মোহাম্মদ খানের সভাপতিত্বে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, এরপর বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের মজুমদারের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনানের পরিচালনায় প্রতিষ্ঠানের মাঠে বর্ণাঢ্য আয়োজনে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।
পরবর্তীতে বলাখাল নূরে মদিনা নেছারীয়া আলিম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ইউছুফ মাস্টারের সভাপতিত্বে এবং মাদরাসা অধ্যক্ষ মাও. মাহবুবুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ও প্রভাষক কামরুল হাসানের পরিচালনায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, এরপর মৈশাইদ পল্লীমঙ্গল এজি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান নান্নু মজুমদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শাহ্ এমরান হোসেন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক মো. শাহজাহানের পরিচালনায় বর্ণাঢ্য আয়োজনে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।
দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক মো. আকবার হোসেনের পরিচালনায় একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।
এরপর হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপানী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ, দোয়া ও আলোচনা সভা যোগ দেন প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ সেলিম মিয়া। পরিচালনা পর্ষদের সদস্য মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক আয়শা আক্তারের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
সবশেষে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, উপজেলা সম্মেলন কক্ষে অসুস্থ ও দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিল থেকে অর্থ-সহায়াতার চেক এবং অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, জাকির হোসেন মিয়াজী, সামছুজ্জামান মুন্সী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম ও সহকারী অধ্যাপক মোশারফ হোসেন লিটনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা এ ফুলেল শুভেচ্ছা জানান।
