নূরে আলম খান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ৫ নভেম্বর চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন মনিরা ভবনের হলরুমে ঐ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের যুবদলের কমিটি গঠন প্রসঙ্গে বিশদ আলোচনা হয়।
ভিডিও কনফারেন্সের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিক রহমান মানিক, সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা, উপজেলা, পৌরসভা ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।
১০ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে চাঁদপুরে যুবদলের শুভেচ্ছা বিনিময়
