বিশ্বনবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
স্টাফ রিপোর্টার
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর বাদজুমা শপথ চত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. লিয়াকত হুসাইন।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ আ. কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাড. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাও. আবু জাফর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী মাও. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাও. মোজাম্মেল, চিশতিয়া জামে মসজিদেন খতিব মাও. মুফতি হাবিবউল্লা, চাঁদপুর জেলা যুব মজলিসের সহ-সভাপতি মুফতি নূরে আলম, দপ্তর সম্পাদক মাও. তারেক হাসান, ৭নং ওয়ার্ড যুব মজলিসের সভাপতি মাও. আশেক এলাহী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকার রসুলকে অপমান করে প্রমাণ করেছে তারা অসভ্য একটি সম্প্রদায়। রাসূলের অবমাননা কখনো সহ্য করবো না, দরকার হলে জান দিতে প্রস্তুত আছি। আমাদের দাবি, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। পৃথিবীর সব দলমত একদিকে আমরা বিশ্বনবী একদিকে। ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের উপর হুমকি দেয়া হচ্ছে। বিশ্বনবীর অবমাননা কোন মুসলমান মেনে নেবে না। রক্তের বিনিময়ে সব অন্যায়ের প্রতিবাদ করবো ইন্শাআল্লাহ।
১০ নভেম্বর, ২০২০।
