থানায় জনগণের কথা সরাসরি শুনবে পুলিশ

………জাহেদ পারভেজ চৌধুরী



স্টাফ রিপোর্টার
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেছেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর ও রেঞ্জ ডিআইজির নির্দেশনায় এখন থেকে থানায় জনগণনের কথা শুনবে অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল কর্মকর্তাবৃন্দ। সেবা নিতে আসা লোকজনের কথা শুনা এটি আমাদের রুটিন কাজ। সদর দপ্তর থেকে অনেক নির্দেশনা এসেছে। সেই আলোকে আমরা প্রতিদিনই থানায় বসে কিছু সময় জনগণের কথা শুনবো এবং আইনী পরামর্শ দিব।
গতকাল রোববার দুপুরে চাঁদপুর মডেল থানায় সাধারণ জনগণকে পুলিশিং সেবা দিতে এসে সাংবাদকিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ।
এইদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী বেশ কয়েকজন সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা শুনেন।
এ সময় চাঁদপুরের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।