হাসান আলী সরকারি উবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মেধার বিকাশ ঘটায়
………আবদুল্লাহ আল মাহমুদ জামান



শাহ আলম খান
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, তোমাদের হাত ধরেই সোনার বাংলা গড়ে তুলবে। খেলাধুলায় অংশগ্রহণ করাই সব চাইতে বড় কথা, এখানে কে জয়ী হলো আর কে পরাজয় হলো সেটা বড় কথা নয়। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এছাড়া যারা খেলাধুলার সাথে জড়িত তারা কখনো মাদকের সাথে বা অপকর্মের সাথে জড়িত হতে পারেনা। এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মান অত্যন্ত ভালো।
গতকাল রোববার সকালে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) মো. জাহিদ পারভেজ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান শিশির।
অনষ্ঠানের আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাহে আলম, গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন নাথ। অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।