
আমরা খুব সহজেই চাঁদপুরকে দারিদ্র্যমুক্ত করবো
————- পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করে সোনার বাংলা প্রতিষ্ঠা করবো। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো। চাঁদপুর শহর অনেক নিরাপদ শহর। কারণ আমরা কমিউনিটি পুলিশসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি, আমরা খুব সহজেই চাঁদপুরকে দারিদ্র্যমুক্ত করবো। গতকাল মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে চাঁদপুর পৌরসভার বাস্তবায়নে পিপি আরসি ও পিআইই গ্লোবালের আয়োজনে দরিদ্র-বান্ধব নগর উন্নয়ন অংশীজন কর্মশালা তিনি এ কথা বলেন।
পৌর মেয়র আরো বলেন, দারিদ্র্য বিমোচনের উপর আমরা অনেক কাজ করেছি। যারা দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিধি রয়েছে তারা অনেকে অনেক কাজ করেছে তার সুফলও আমরা পেয়েছি। চাঁদপুরে পানি ব্যবস্থাপনা আমরা অনেক উন্নতি করেছি। ল্যাবরেটরী পরীক্ষা করে আমরা পানি সরবরাহ করে থাকি। দারিদ্র্য বিমোচনের জন্য পৌরসভা অনেক কাজ করেছে। তারপরও আমি মনে করি আমরা যে কাজ করেছি আমাদের আরো ভালো কিছু করতে হবে।
চাঁদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াজেদ, সাবেক যুগ্ম সচিব আমিনুল ইসলাম, আইপিই গ্লোবাল ইন্ডিয়ার সহ-সভাপতি শ্রীপর্ণা শের্নাল আয়া, আইপিই গ্লোবাল ইন্ডিয়ার কর্মকর্তা শুভংকর শীল, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, দোকান মালিক সমিতি সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দীন হাওলাদার, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, ডা. একিউ রুহুল আমিন, কাউন্সিলর ফরিদা ইলিয়াস, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকার, অধ্যাপিকা মাসুদা নূর খান, সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, পরিবার পরিকল্পনা প্রতিনিধি শাহেদ রিয়াজ, বেবি সাহা, সিসিডিএস কর্মকর্তা সেলিম পাটওয়ারী প্রমুখ।
এসময় পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, কাউন্সিলর নাসির চোকদার, ডিএম শাহজাহান, হাবীবুর রহমান দর্জি, মালেক বেপারী, মাইনুল ইসলাম পাটওয়ারীসহ চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।
