
স্টাফ রিপোর্টার
গতকাল শনিবার প্রতিভাস সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁদপুর শহরের মুনসেফ পাড়ায় অবস্থিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, এ সংস্থা অসহায় মানুষদের কল্যাণে সবসময় পাশে থাকবে। আমরা শীতবস্ত্র বিতরণ ছাড়াও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, নগদ অর্থ প্রদানের মাধ্যমে সহযোগিতা করে থাকি। সর্বোপরি দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করি এবং করতে চাই।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক ও প্রতিভাস সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সংস্থার সভাপতি ডিকে মৃণাল, সাধারণ সম্পাদক রোটারিয়ান অ্যাড. পলাশ মজুমদার, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক জান্নাতুল নাঈম, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের শিক্ষক নাজনীন হোসেন, নিতু রায়, মহিমা আক্তার, আইনুন নাহার, রীতা বিশ্বাস, বিথী কর্মকার, আইমান আক্তার প্রমুখ।
