
ইল্শেপাড় রিপোর্ট :
সারাদেশের মতো চাঁদপুরে দু’দিনের গুঁড়ি-ঁগুড়ি বৃষ্টিপাতে শহরের প্রধান সড়কগুলোর বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন স্কুটার, অটোবাইকসহ বিভিন্ন যানবাহন। তবে বেশি দুর্ভোগে পড়েছে পথচারী, স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী।
গত দু’দিনের থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি জমে কাঁদা মাটিতে একাকার হয়ে শহরের অধিকাংশ সড়কেরই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়্যারলেস হতে শুরু করে বাসস্ট্যান্ড ইলিশ চত্বর এবং শহরের বঙ্গবন্ধু সড়কের একই অবস্থায় পরিণত হয়েছে।
প্রায় দেড় মাস আগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়্যারলেস হতে শুরু করে বাসস্ট্যান্ড ইলিশ চত্বর পর্যন্ত পুনঃসংস্কার কাজ শুরু করা হয়। পুনঃসংস্কার কাজ শুরুর ফলে বৃষ্টির পানি এবং সড়কের মাটি মিশে গিয়ে কাঁদা মাটিতে একাকার হয়ে তা যেনো কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এদিকে যানবাহন চালকরা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার কাজে বালির সাথে পাথর কম থাকায় অল্পতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। যার ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ কারণে ঐসব সড়কগুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় দেড় থেকে দু’ঘণ্টার দীর্ঘ যানজটে পড়তে হয়। আর এ যানজটে ওয়্যারলেস থেকে বাসস্ট্যান্ড, মিশন রোড, ছায়াবানী, বিপণীবাগ ও চিত্রলেখা মোড়ের পথচারীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চাঁদপুর শহরের প্রবেশের প্রধানতম সড়ক হচ্ছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এবং শহরের বাইপাস সড়ক হলো বঙ্গবন্ধু সড়ক। অথচ এ দু’সড়কের এমন পরিস্থিতি দেখে অনেকেই মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড দিয়ে সড়কগুলোকে কৃষি জমি হিসেবে উল্লেখ করেছেন। দেখা গেছে, পোস্টের কমেন্টে সাধারণ মানুষ গাল-মন্দও করছেন।
তাই আগামি দিনগুলোতে যাতে এমন দুর্ভোগের শিকার না পোহাতে হয় সেজন্য সড়কগুলো দ্রুত মেরামত ও টেকসই কাজ সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন শহরবাসী।
