দৈনিক অনুপমার সম্পাদকমন্ডলীর সভাপতি জিয়াউল আমিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মো. জিয়াউল আমিন গত শনিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, দৈনিক অনুপমার নির্বাহী সম্পাদক মিজানুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিসুর রহমান খানসহ অনেকে।
মো. জিয়াউল আমিনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায়। তার বাবা রুহুল আমিন এখনো মৃত্যুশয্যায় বাসায় রয়েছেন।