দৈনিক আমার সংবাদের মতলব প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির

প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক আমার সংবাদের মতলব প্রতিনিধি হিসেবে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরকে নিয়োগ দেয়া হয়েছে। গত ২২ অক্টোবর পত্রিকার কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা এ নিয়োগপত্র প্রদান করেন। এ সময় মফস্বল সম্পাদক হাবিবুর রহমান মহব্বত ও বার্তা সম্পাদক সৈয়দ রিফাত উপস্থিত ছিলেন।
রোটা. সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ, সহ সম্পাদক (অন-লাইন) ও এসটিভি বাংলার মতলব দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি মতলব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন, মতলব সাংবাদিক ও জনকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি মতলব রোটারী ক্লাবের যুগ্ম-সম্পাদক, লিটল স্কলার্স একাডেমির পরিচালক, আল আমিন একাডেমি, দারুস সালাম জামে মসজিদ ও ইসলামিক এডুকেশনের সদস্য হিসেবে সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন।
রেদওয়ান আহমেদ জাকির তার উপর অর্পিত সব দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনকল্পে মহান আল্লাহ তায়লার কাছে শোকরিয়া ও সবার কাছে দোয়া কামনা করেছেন।