রামপুরে ওয়ার্ড আ.লীগের কমিটি গঠনকল্পে সভা

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বিকাল ৫টায় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কালাম পাটওয়ারীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির পাটওয়ারী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহদাত পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি প্রার্থী ফরিদ উদ্দিন আহম্মদ পলাশ পাটওয়ারী, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সোহরাব পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, ৮নং ওয়ার্ড সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক ইসহাক তপদার, ৯নং ওয়ার্ডের সভাপতি লেয়াকত খান, সাধারণ সম্পাদক বিশু মজুমদার প্রমুখ।