দৈনিক ইল্শেপাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ হাজীগঞ্জে সাংবাদিক হাবিবের বাবার দাফন সম্পন্ন


বিশেষ প্রতিনিধি
দৈনিক ইল্শেপাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মো. হাবীবউল্যাহর বাবা হারুন অর রশিদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিন সকাল ৯টা ২০মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
সাংবাদিক হাবীবউল্যাহর বাবা হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।
মরহুমের জানযার আগে মোবাইল ফোনে স্মৃতিচারণ করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন। এছাড়া আরো স্মৃতিচারণ করেন কাউন্সিলর এমরান হোসেন মুন্সি, আলহাজ আবু বকর ছিদ্দিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন কাজী, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম। দৈনিক ইল্শেপাড় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি আলহাজ অধ্যাপক এসএম চিশতী ও ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার মো. আবরার হোসেন।
জানাযায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন মাওলানা বিল্লাল হোসেন আল-কাদেরী এবং মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন আনোয়ারী।