দৈনিক চাঁদপুর দিগন্তের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের মাধ্যমেই সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব
…………………অধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবুর রহমান
স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর দিগন্তের উদ্যোগে চাঁদপুর শহরে কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দৈনিক চাঁদপুর দিগন্ত অফিসে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর দিগন্তের উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল জাতির জাগ্রত বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। রমজান মাস প্রশিক্ষণের মাস। এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। এর ফলে সমাজ ও দেশের পরিবর্তন করতে হলে সর্বপ্রথম নিজেকে কোরআনের আলোয় সাজাতে হবে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারীর পরিচালনায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আল আমিন একাডেমীর শিক্ষক মো. সাইফুল আলম, দৈনিক চাঁদপুর দিগন্তের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাড. শাহজাহান খান, দৈনিক চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক শিহাবুদ্দিন সেলিম, দৈনিক চাঁদপুর দিগন্তের সিনিয়র সাংবাদিক জামাল আহমেদ আখন্দ, বার্তা সম্পাদক মুহাম্মদ হোসাইন, মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোসাদ্দেক আল আকিব, দৈনিক চাঁদপুর বার্তার সহ-সম্পাদক শেখ আল মামুন, কামরুল ইসলাম, দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, গোলাম মোস্তফা, দৈনিক চাঁদপুর জমিনের বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক ইলশেপাড়ের চীফ রিপোর্টার এসএম সোহেল, দৈনিক চাঁদপুর দর্পনের চীফ রিপোর্টার সাঈদ হোসেন অপু, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মো কবির হোসেন মিজি, শরিফুল ইসলাম, দৈনিক চাঁদপুর দিগন্তের বিজ্ঞাপন ম্যানেজার মো. রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান ভূঁইয়া, দৈনিক চাঁদপুর সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মাও. সাইফুল্লাহ, দৈনিক চাঁদপুর খবরের বিশেষ প্রতিনিধি ইব্রাহীম খান, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম।