স্টাফ রিপোর্টার
দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় চাঁদপুরের শপিং সেন্টারগুলো যাতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বন্ধ রাখেন সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।
সরকার শর্তসাপেক্ষে সীমিত আকারে খোলার অনুমতি দিলেও আশা করি ব্যবসায়ীরা নিজেদের ও ক্রেতাদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে ঈদ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। তবে মূল সমাধানটা কিন্ত আমরা যারা ক্রেতা তাদের হাতে। আমরা ক্রেতারা যদি একটি ঈদ নতুন জামা, নতুন জুতা, নতুন কসমেটিকস্ ছাড়া কাটিয়ে দেয়ার নিয়ত করি, তবেই সব সমস্যার সমাধান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদি হাসান মানিক ও চাঁদপুর শহরের বিভিন্ন শপিং সেন্টারের মালিক ও নেতৃবৃন্দ।
১০ মে, ২০২০।
