
চাঁদপুর পৌর নির্বাচনে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন আগামি ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। গত সোমবার সব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক পাওয়ার পর থেকেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামেন। ওইদিন বিকালে তিনি ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী থেকে গণসংযোগ শুরু করেন।
গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুরব্বীদের সাথে নিয়ে ১১নং ওয়ার্ডের ট্রাক রোড, গাজী সড়ক, দক্ষিন গুণরাজদী, ইচলীসহ এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিকেলে নতুন বাজার, জেএম সেনগুপ্ত রোড, জোড়পুকুর পাড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাছির ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
