ধেররা দরবার শরীফের মেজ হুজুর সৈয়দ জাহান শাহ (র.) আর নেই

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের মেজো হুজুর পীরে কামেল আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী (র.) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া….রাজেউন)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফের পীর মরহুম আবু নছর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আলা মাদানী (র.) দ্বিতীয় সন্তান ছিলেন। মঙ্গলবার রাতেই ঢাকা থেকে নিজ বাড়ি ধেররায় মরহুমের মরদেহ নিয়ে আসা হবে এবং আজ বুধবার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী দরবার শরীফ সংলগ্ন নিজ বাসায় অসুস্থ হন। এরপর গত ২৬ আগস্ট চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২ সেপ্টেম্বর, ২০২০।