সজীব খান
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ইউনিয়নের বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. নাছির উদ্দিন খান শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজান সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী রাজনীতি করতে গিয়ে সব হারিয়েছেন। তিনি অল্প বয়সেই বাবা-মাসহ পরিবারের সদস্যদের হারিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি ইউনিটে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত কমিটি গঠন করতে হবে। যারা মাদকের সাথে জড়িত, হাইব্রিড নেতা হয়ে দলে প্রবেশ করেছেন তাদের বাদ দিয়ে কমিটি গঠন করতে হবে। দুর্নীতিবাজরা কখনো দলে প্রবেশ করতে পারবে না। যাদের যোগ্য মনে হবে তাদেরই দলের নেতৃত্বে আনা হবে। যাকে দলের জন্য মনোনীত করা হবে তার নেতৃত্বেই সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, কিছু লোক বিভিন্ন সময় এক একটা গুজব ছড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তাদের থেকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিগুলো করার সময় আমরা নারীদের বেশি গুরুত্ব দিবো। মাদক ও অন্যান্য অপকর্মের সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। বিএনপি ও জামায়াতের সাথে সম্পর্ক রেখে অনেকে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের ব্যাক্তির সমস্যাগুলো তাদের নিজেরই, এগুলো দলের নয়।
ওয়ার্ড পর্যায়ের যাদের নেতৃত্ব নির্বাচন করবেন তাদের যাচাই করে দেখতে হবে। যাতে করে তারা আমাদের দলীয় নির্বাচনগুলোতে ভূমিকা রাখতে পারে। আর যারা বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশ করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে।
সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রিদওয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, মাহবুব পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান সাবনু, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. মাহবুবুর রহমান টুটুল, শাহ মো. মিজানুর রহমান বিটু, সাধারণ সম্পাদক প্রার্থী মো. জিয়া বেপারী, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. নাঈম খান, যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম মিয়া প্রমুখ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে ………আবু নঈম পাটওয়ারী দুলাল
