নবনির্বাচিত মেয়র জুয়েলেকে বাবুরহাটে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে বাবুরহাটে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি ফুলেল শুভেচ্ছা জানান। রোববার (১১ অক্টোবর) বিকাল ৫টায় বাবুরহাট সমাজকল্যাণ পরিষদ ও শিলন্দিয়ায় নির্বাচনী পরবর্তী সময়ের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হোসেন শেখ হুসু, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা হাজি ইসমাইল খান, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক আমিন খানসহ বিভিন্ন ব্যাক্তি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২ অক্টোবর, ২০২০।