স্টাফ রিপোর্টার
নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২১ মার্চ) সকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, আব্দুর রশিদ সরদার, মনজুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল্লাহ কোম্পানী, সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, সদস্য ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
২২ মার্চ, ২০২১।
