নাঙ্গলমোড়াতে মাসুদের পিতার মৃত্যুতে মাইমাকাবার শোক।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনঃ আমরা পাচঁ বন্ধু (মাইমাকাবা) সংগঠনের মুহাম্মদ মাসুদ হাসান এর পিতা নুর মুহাম্মদ আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩ ঘটিকায় চট্রগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাদে জোহর হাটহাজারী থানার নাঙ্গলমোড়া গ্রামে হেদায়াত আলী পাড়া বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরে তাকে পারিবারিক গোরস্থানেদাফন করা হবে, তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত,আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।