
মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে ছেলে ধরা, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় এবং ১১টায় নারায়ণপুর ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলাম পাঠান।
এদিকে নারায়ণপুর ডিগ্রি কলেজে ছেলে ধরা, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলাম পাঠান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, নারায়ণপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, এএসআই মো. দেলোয়ার হোসাইন খানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
২৫ জুলাই, ২০১৯।
