
স্টাফ রিপোর্টার
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ বছর এ প্রতিপাদ্য বিষয় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের ইলিশ চত্বর এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে ব্র্যাক এনজিও, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীরা এখন আর অবহেলিত নয়, তারাও আজ সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে। দেশে কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হতে দেয়া যাবে না। সবাইকে বাল্য বিবাহ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, নারী দিবসে আজকে চাঁদপুরে মানববন্ধন করা হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী। দেশের সর্বক্ষেত্রে এখন নারীদের স্থান। যে কোন কাজে নারীদের ভূমিকা অপরিসীম। নারীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাই নারীর ভূমিকা অপরিসীম। তাদের অবহেলার চোখে কখনই দেখা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহআলম মুন্সী, অতিরিক্ত জেলা কর্মকর্তা মাকছুদা আক্তার, হিসাবরক্ষক মা. আবু জাফর মিজি, অফিস সহায়ক মায়া রানী দাস, শাহাজাহান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বেবী সাহা, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্র্যাক জেলা ব্যবস্থাপক কালাচাঁন দাস অসিত প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- নারীদের অবহেলার চোখে দেখা যাবে না
Post navigation
