নারী দিবসে চাঁদপুরে পুলিশের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
‘টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও সংর্বধনা প্রদান করা হয়ছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে পুলিশ লাইন্স মিলনায়নতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
তিনি তার বক্তব্যে বলেন, নিজে নিজেকে ধন্য মনে করছি একজন মিহয়সী নারীকে আমরা সংবর্ধনা দিতে পেরেছি। আমারা যত উন্নতির দিকে যাচ্ছি তত আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে। এক সময় ছিল যখন নারীরা অফিসে গিয়ে কাজ করবে তা ভাবাই যেতনা। বর্তমান সময়ে প্রায় সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ রয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী সভার বেশ কয়েকজন সদস্য, জেলা প্রশাসক নারী। আমরা যদি সমধিকার চাই তাহলে নারীদেরকেও তাদের মানসিকতার পরিবর্তণ করতে হবে। এখন নারীরা অনেক কঠিন ও পরিশ্রমী কাজের সাথে জরিত। নারীরা কর্মক্ষেত্রে পুরুষের চাইতে ধৈয্য রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও ব্রাকের কর্মকর্তা বদরুদজ্জা আরফিন এ দুই গুণী নারীকে তাদের কর্মের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও ব্র্যাকের কর্মকর্তা বদরুদুজ্জা আরফিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাতি ইকবাল হোসেন পাটওয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, এসআই শামীমা।
এরপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও একজন কর্মময়ী নারীকে স্বাবলম্বী করার প্রত্যয়ে সেলাই মেশিন উপহার দেন চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. আফসানা শর্মী।
পুনাকের শিক্ষিকা শিপ্রা মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর আরবান শাখার সহকারী ম্যানেজার বদরুদ্দোজা আরফিন, প্রেসক্লাব সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

০৯ মার্চ, ২০২২।