নারী দিবসে প্রবীণ লেখিকা রাহিমা বেগমকে সংবর্ধনা

চর্যাপদ সাহিত্য একাডেমির উদ্যোগে

স্টাফ রিপোর্টার
নারী দিবসে চাঁদপুরের প্রবীণ লেখিকা রাহিমা বেগমকে সংবর্ধনা দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। সোমবার (৮ মার্চ) বিকেলে লেখিকার বাসায় গিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নী, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি, গিটারিস্ট দিলীপ কুমার ঘোষ এবং তথ্য পরিচালক আবদুল বারেক খান।
এ সম্পর্কে চর্যাপদ একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি জানান, লেখিকা রাহিমা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। খুব একটা হাটাচলা করতে পারেন না তিনি। তার অসুস্থতার কারণেই বাসায় গিয়ে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। বৃদ্ধ বয়সেও সাহিত্যের প্রতি তার টান দেখে আমরা উৎসাহ পাই। আজ তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি।
০৯ মার্চ, ২০২১।