নায়েরগাঁও উত্তরে আ.লীগের শোক সভা

মতলব দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে



মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম এএইচএম গিয়াস উদ্দিনের স্মরণে শোক সভা ও দোয়ার আয়োজন করে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহম্মদ মিয়াজী।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কৃষক লীগের সভাপতি ইমাম হোসেন নূরী, যুবলীগের আহবায়ক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল পাটোয়ারী নিলয়, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন, ছাত্রলীগের সভাপতি সোহেল আহমেদ শাহীন প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করে। গত ১৩ মার্চ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সঞ্চালনায় এক সভায় ১৩, ১৪ ও ১৫ মার্চ তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে মতলব পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।