মতলব দক্ষিণ ব্যুরো
করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঈদ উপহার হিসেবে নগদ টাকা পেলেন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫শ’ পরিবার। গত শনিবার সকাল সাড়ে দশটায় সামাজিক দূরুত্ব বজায় রেখে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ শ’ পরিবারকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিতরণ করেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার লোকমান হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হাই, ৪নং ওয়ার্ডের মেম্বার শরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের মেম্বার ও ১নং প্যানেল চেয়ারম্যান জজ মিয়া, মহিলা সদস্য শাহনাজ আক্তার পুতুল ও নার্গিস আক্তার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫শ’ পরিবারের প্রত্যেককে ৫শ’ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
১২ জুলাই, ২০২১।
