ফরিদগঞ্জে হত্যা মামলার আসামিসহ আটক ১১

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ আসামিকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এএসআই মো. জামশেদ মিয়া উপজেলার মূলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর পরোয়ানাভুক্ত (হত্যা মামলা নং-০৮, ৫/৭/২০১৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এর আসামি মো. সালাউদ্দিন তফাদার (২৪), এএসআই মো. আমির হোসেন উপজেলার দেইচর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামি হোসেন খাঁন, এসআই মো. নাছির আহাম্মদ ডিএমপি, ঢাকা’র তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি মোহাম্মদ হোসেন (৩৮), এসআই আনোয়ার হোসেন উপজেলার মদনা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি ফরিদ গাজী প্রকাশ (জামাই) ফরিদ (২৫), এএসআই মো. শফিক মিয়া উপজেলার আলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মাললার ৬ মাসের দন্ডপ্রাপ্ত ও ১ হ্জাার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড আসামি মো. মজিব উল্যাহ ভুইয়াকে আটক করে এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এসআই আবদুল কুদ্দুস উপজেলার রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর (৩২), মো. ইউনুছ (৩৩), মো. ইকবাল হোসেন (২৫), মো. জহির (৩২), মো. রিয়াদ হোসেন (২৭), পিন্টু (২২) কে আটক করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিয়মিত মামলায় ২, জি-আর মামলার ১, সাজা মামলার ১, সি-আর মামলার ১ ও জুয়া আইনে ৬ জনসহ মোট ১১ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

১২ জুলাই, ২০২১।