মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আশ্বিনপুর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চাঁনমিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নুরু, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রধান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুবিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাইয়ূম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, আল এমরান চৌধুরী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দিনারা আক্তার বিপ্লবী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. শাহ আলম, উপজেলা শ্রমিক রীগের সাধারণ সম্পাদক যুথিষ্টি শীল, উপজেলা ছাত্রলীগ নেতা লিখন সরকার।
যৌথ সভায় আরো বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম মৃধা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর সরকার, যুবলীগের সভাপতি সাইদুল হক শ্যামল, সাধারণ সম্পাদক সবুজ প্রধান, আ’লীগ নেতা মোশারফ হোসেন, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাউছার বেপারী, নারায়নপুর ডিগ্রি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম ফখরুল, যুবলীগ নেতা গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর কুমার পাল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবু সুফিয়ান।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- নায়েরগাঁও দক্ষিণে আ.লীগের যৌথ সভা অনুষ্ঠিত
Post navigation
