জহিরাবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

মনিরুল ইসলাম মনির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. সাইফুল ইসলাম। দোয়া ও মিলাদের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ শিশিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা, তাঁর ভিত্তিমূল তৈরি করেছেন শেখ হাসিনা।
তিনি আরো বলেন, আসছে ২০ অক্টোবর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তাকেই বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরো বক্তব্য রাখেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্ল্যাহ, আব্দুস সাত্তার মাস্টার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ মুফতি, ইউপি সদস্য মোহম্মদ হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সরকার প্রমুখ।
২৯ সেপ্টেম্বর, ২০২০।