নায়েরগাঁও দক্ষিণে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার বিকাল ৪টায় নায়েরগাঁও বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুর ইসলাম আলেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকার।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, আল-এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, দেওয়ান মো. পারভেজ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী নিজেরাই তাদের প্রার্থীতা ঘোষণা করেন। সভাপতি পদে সাইদুল হক শ্যামল পাটোয়ারী, জহির খান ও আবুল বাশার এবং সাধারণ সম্পাদক পদে মো. রাসেল সরকার, সবুজ ও গোবিন্দ ঘোষ প্রার্থীতা ঘোষণা করেন।