মতলব দক্ষিণ ব্যুরো
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন করার লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে গতকাল শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে সেনাবাহিনীকে সাথে নিয়ে নায়েরগাঁও বাজারে মোবাইল কোর্ট চালানো হয়।
সরকারি আইন অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ওই বাজারের মাসকাট প্লাজার কাপড়ের দোকান ও কসমেটিকসে দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সরকারের বিধি নিষেধ মেনে না চলায় এক নারী ক্রেতাকে ২শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনেটারী ইন্সপেক্টর মো. খোরশেদ আলম।
১০ মে, ২০২০।
