হাজীগঞ্জে অস্বচ্ছল শিক্ষার্থীদের ইশা ছাত্র আন্দোলনের উপহার

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল শনিবার (৯ মে) বিকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা শাখার আয়োজনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্থায়নে এই উপহার (খাদ্য ও ইফতার) সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ খোরশেদ আলম সর্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল গাজী ও অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মো. শাহজালাল মোল্লা, সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহিল মারুফ, সাধারণ সম্পাদক মো. আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০ মে, ২০২০।