নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন

ফরিদগঞ্জ ব্যুরো
নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ৪২ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদিত কপি উপজেলা কমিটির সভাপতি বারাকাত ঊল্লাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের হাতে হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়।
৪২ সদস্য বিশিষ্ট কমিটি হচ্ছে- সভাপতি বারাকাত উল্লাহ পাটওয়ারী, সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী ও আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সৈকত, আনিছুর রহমান ও আক্তার হোসেন, অর্থ সম্পাদক শাকিল হাসান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুব আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সমীর কুরী, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রাজিয়া সুলতানা, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সদস্য দেলোয়ার হোসেন সোহেল, মনির হোসেন, আব্দুল জলিল, শাহাবুদ্দিন খাঁন, শামিম হোসেন সজীব, মোজাম্মেল হোসেন, সাহাবুদ্দিন, জসিম উদ্দিন খাঁন, লিটন কুমার দাস, আরিফুল ইসলাম, সাঈদ পাটওয়ারী, ইকবাল হোসেন খাঁন, রোকনুজ্জামান তালুকদার, আরিফ হোসেন মুন্সী, আবু ইউসুফ সরকার, মনির হোসেন তপদার, রাসেদুল ইসলাম, হারুনুর রশিদ, মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসেন, শিপন পাটওয়ারী, ইসমাইল হোসেন ও বাপন দাস।
এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন- অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বেলায়েত হোসেন সুমন, ডা. সাইফুল ইসলাম সোহেল, অধ্যাপক ফিরোজ আলম চৌধুরী, সাংবাদিক নুরুন্নবী নোমান ও সমাজসেবক মনির হোসেন পাটওয়ারী।
২১ সেপ্টেম্বর, ২০২০।