স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে প্রতিপক্ষের হামলায় আহত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি দেখতে গিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় ছাত্রনেতা শাহরিয়ার ও ইব্রাহিম খলিলকে দেখতে যান।
এসময় আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেন ও পরিবারের প্রতি সমবেদনা জানান আক্তার হোসেন মাঝি। তিনি বড়স্টেশনসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় আহত নেতাকর্মীদের বাড়িতে গিয়েছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, বিএনপি নেতা ইউছুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ওসমান গনি জনি, ছাত্রনেতা রবিউল আলম বর্ষা প্রমুখ।
১৩ অক্টোবর, ২০২০।
