বাবুরহাটে নব-নির্বাচিত মেয়র জুয়েলের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে নব-নির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (১১ অক্টোবর) বিকাল ৫টায় বাবুরহাট সমাজকল্যাণ পরিষদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নৌকার সমর্থক সবার সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহেদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ১৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, আওয়ামী লীগ নেতা রাকিব উদ্দিন ঢালী জুয়েল প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
১৩ অক্টোবর, ২০২০।