সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ-বটতলী সড়ক নির্মাণের বছরের মাথায় ভেঙে গেছে। ছৈয়াল বাড়ি ব্রিজ থেকে দক্ষিণ দিকের বেশ কিছু রাস্তায় ভাঙনে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এতে করে আশপাশের মানুষসহ দূর-দূরান্ত থেকে আসা পথচারীদের যাতায়াতে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
সরজমিনে গিয়ে জানা যায়, পল্লীবিদ্যুৎ-বটতলী সড়কটি গত বছর মেরামত করা হয়। কিন্তু নির্মাণ কাজে অনিয়মের কারণেই এক বছরের মাথায় সড়কটি ভাঙনের কবলে পড়ে। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, শাহতলী কামিল মাদ্রাসা, শাহতলী রুপালী ব্যাংকসহ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শত-শত শিক্ষার্থী যাতায়াত করছে। এছাড়া উচ্চ শিক্ষা অর্জনের জন্য চাঁদপুর সরকারি কলেজে, হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এ সড়কটি। এ সড়কটির গুরুত্ব এতটাই যে তা তুলে ধরা সম্ভব নয়।
চাঁদপুর শহর থেকে মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার দূরে এ সড়কটি। তাই জীবিকার টানে এ সড়ক দিয়ে শাহমাহমুদপুরের দক্ষিণাঞ্চলসহ পাশের ইউনিয়নের কিছু মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। আর এসব মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাতায়াত করছে। এ সড়কটি বর্তমানে ভেঙে মরণফাঁদে পরিণত হচ্ছে।
এছাড়া সড়কটি দিয়ে প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ধরনের যান চলাচল করে। কিন্তু সড়কটি হাছু বাড়ি থেকে ছৈয়াল বাড়ির ব্রিজ পর্যন্ত ভেঙে জমিতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের বেঘাত ঘটছে। এতে করে এখানকার মানুষের জীবনমান হাঁিফয়ে উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ঠিকাদার নিম্নমানের কাজ করে চলে গেছে। তাই সড়কটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
১৬ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নির্মাণের এক বছরের মাথায় শাহতলী পল্লীবিদ্যুৎ-বটতলী সড়কে ভাঙন
