নীলকমল উবিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে



হাইমচর ব্যুরো
হাইমচরে নীলকমল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মো. আলী আকবরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম আল মামুন সুমন।
এসময় তিনি বলেন, এ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছি বলেই বিদ্যালয়ের জন্য কাজ করতে পারছি। আমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমার এ পরিশ্রম তখনই স্বার্থক হবে তোমরা ভাল ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম যখন অর্জন করবে। আজকে তোমাদের এ বিদায় যেন সুখের বিদায় হয়। শিক্ষকরা যেভাবে তোমাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছে সেভাবেই তোমরা জীবন গড়ে তুলবে। তোমাদের উজ্জল ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে বিদ্যালয়, পরিবার, এলাকার সুনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়দল হোসেন আখন, হাইমচর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাড. মোকলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. নুরুল হক, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাপত্ম সরকার, প্রাক্তন ছাত্র মো. শাহাদাত মিয়াজি, শিক্ষক মাও. মো. ইউসুফ মিয়া, মো. আবুল খায়ের। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাকেন সোহানুর রহমান, বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে এহতাসাম হালীম।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাও. ইউসুফ মিয়া।