মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গত সোমবার জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টীকাদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেলের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা ভ্যাটেনারী সার্জন মো. হাবিবুন নবী, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহীদুল হক মোল্লা, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, উপাদী ইউপি চেয়ারম্যান শহীদ উল্ল্যাহ প্রধান, মতলব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান, মেডিকেল অফিসার মো. মোশারফ হোসেন, ডিজি অফিসের সুপারভাইজার কাওসার আলম প্রমুখ।
সভায় আগামি ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে কুকুরকে টীকাদান কর্মসূচী পরিচালিত হবে বলে জানানো হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের টীকাদান বিষয়ক অবহিতকরণ সভা
Post navigation
