
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নুরুল আমিন রুহুলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার সকাল ১০টায় সেগুনবাগিচার বাসায় এমপি নুরুল আমিন রুহুলের সাথে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ।
শুভেচ্ছা বিনিময়কালে নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এমপি নুরুল আমিন রুহুলের দিক নির্দেশনা মোতাবেক কাজ করবেন এবং ওনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
