নুরুল আমিন রুহুল এমপি’র পক্ষে করোনা ভাইরাস রোধে মতলব উত্তরে উপকরণ বিতরণ


মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা, জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপকরণ বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
গত রোববার দুপুরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, ইউএনও এএম জহিরুল হায়াত, ওসি মো. নাসির উদ্দিন মৃধা ও ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল মান্নান বেপারীর কাছে ৭০ পিস পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ২৫শ’ পিস, গ্লাভস ৬শ’ পিস, সাবান ২ হাজার পিস ও হেক্সিসল ২০ লিটার হস্তান্তর করা হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের একান্ত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী এগুলো হস্তান্তর করেন।