নূরনবী পাটওয়ারীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম, মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর কোর্ট স্টেশনস্থ মেসার্স পাটওয়ারী নিউজ পেপার এজেন্সীর স্বত্বাধিকারী মো. নূর নবী পাটোয়ারীর ৪র্থ মৃত্যুবার্ষিকী অত্যান্ত ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালন করার হয়েছে। এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) মরহুম নূরনবী পাটওয়ারীর শহরের গুয়াখোলা এলাকায় নিজ বাসভবনে পারিবারিকভাবে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন বর্তমানে চাঁদপুর জেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্টের পরিচালক, নূরনবী পাটওয়ারীর ভাগিনা মো. জসীম মেহেদী, তার ছেলে হাবিবুর রহমান (শুভ) সহ অসংখ্য আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাক্সক্ষী।
মোনাজাতে মরহুম নূরনবী পাটওয়ারীর রুহের মাগফেরাত কামনা করে তাকে যেন আল্লাহ্ বেহেস্তবাসী করেন এ জন্য খোদার কাছে দোয়া চাওয়া হয়। পরে সংবাদপত্র বিলিকারক, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ও এলাকাবাসীর মাঝে দুপুরের খাবার তবারুক হিসেবে বিতরণ করা হয়।
উল্লেখ্য, নূরনবী পাটওয়ারী ২০১৬ সালে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার বনশ্রীতে ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। ওই সময়ে তার মৃত্যুতে চাঁদপুরের পত্রিকা বিলিকারক ও তার আত্মীয়-স্বজন তথা সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
মো. নূর নবী পাটোয়ারী নব্বইয়ের দশক থেকে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চাঁদপুর জেলায় জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট হিসেবে দক্ষতা ও সুনামের সাথে মানুষের সেবা করে গেছেন। তাঁর পিতা মরহুম তসলিম পাটোয়ারীর কাছ থেকে হাতেখড়ি নিয়ে তিনি ১৯৮৮ সাল থেকে পত্রিকার এজেন্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। নিরলস পরিশ্রম ও কঠোর সাধনায় তার প্রতিষ্ঠানটি (পত্রিকার এজেন্ট) দেশের মধ্যে শ্রেষ্ঠ এজেন্ট হিসেবে বেশ কয়েকবার স্বীকৃতি লাভ করেছে। নূরনবী পাটওয়ারী পরোপকারী হিসেবে ছিলেন একজন নিবেদিতপ্রাণ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে চাঁদপুরের অনেক অসহায় মানুষ তার সাহায্য-সহযোগিতা লাভ করেছে। জীবনের উপার্জিত অর্থ সর্বদা মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। সর্বদা হাস্যোজ্জ্বল ও সৌখিনতা তার অভ্যাসে পরিণত ছিলো।
মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ও সমর্থক ছিলেন মো. নূর নবী পাটোয়ারী। এক সময় সরাসরি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁদপুর শহর শাখার একজন নেতা ছিলেন। এ দলটির প্রতিও তার রয়েছে অনেক ত্যাগ। বিভিন্ন নির্বাচন এলে তার নিজের পকেটের টাকা খরচ করে অনেক কর্মীকে সহযোগিতা করেছেন। তার পরিবারের পক্ষ থেকে চাঁদপুরবাসীর কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি যেনো জান্নাতবাসী হোন এ দোয়া করেন।
১ অক্টোবর, ২০২০।