মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে অব্যাহতি, ৬ ইউনিয়ন কমিটি বিলুপ্ত

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদকের এক স্বাক্ষরে মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে অব্যাহতি এবং ৬ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলার যুবলীগের দু’জন ও সদ্য ঘোষিত ৬ টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে চাঁদপুর জেলা অধীনস্থ মতলব উপজেলা দক্ষিন যুবলীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহির সরকার ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলোককে কেন্দ্রিয় নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্গলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হলো।
একই সাথে সদ্য ঘোষিত ছয়টি ইউনিয়ন কমিটি ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগ, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগ, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগ, ৪নং নারায়নপুর ইউনিয়ন যুবলীগ, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগ এবং ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
১ অক্টোবর, ২০২০।