নূরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল থেকে ১২ হাজার পরিবারকে ঈদ উপহার

মনিরুল ইসলাম মনির
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এর সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল থেকে ৩য় ধাপে ঈদ উপহার হিসেবে ১২ হাজার প্যাকেট (সেমাই, চিনি, পোলার চাল) এবং শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী, থ্রি-পিস বিতরণ করা হবে।
গতকাল মঙ্গলবার সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল এমপির ব্যক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন।
তিনি জানান, এর আগেও ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, সাবান, তৈল) এবং পবিত্র মাহে রমজানে ৮ হাজার প্যাকেট ইফতার সামগ্রী (ছোলা, চিনি, খেজুর, মুড়ি) বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে মতলব উত্তর ও দক্ষিণে সর্বমোট ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

১৯ মে, ২০২০।